রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকায় কিশোর গ্যাংয়ের অতর্কিত হামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস’-এর তিন সাংবাদিক ও বাংলা টিভির সাংবাদিকসহ অন্তত ৪জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনের পূর্ব পাশে ‘উত্তরা সেন্টার ফুড কোর্ট’-এর সামনে এই হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন, চ্যানেল এস এর স্টাফ রিপোর্টার শাহাদাত হোসেন ইমরান,সিটি রিপোর্টার সীমা প্রধান, রিপোর্টার শান্ত মাহমুদ ও বাংলা টিভির সাংবাদিক মিজানুর রহমান।এজাহার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে স্থানীয় নূরে আলম (৩৩) নামে এক যুবকের সাথে ব্যবসায়ী মো. আমিনুল ইসলামের (৩৪) বাকবিতণ্ডা হয়। ওই সময় নূরে আলম আমিনুলকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করে। পরবর্তীতে আমিনুল ইসলাম বিষয়টি পরিচিত সাংবাদিকদের জানালে তারা তথ্য সংগ্রহের জন্য রাত সাড়ে ৮টার দিকে দিয়াবাড়ী ফুড কোর্ট এলাকায় উপস্থিত হন। সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছামাত্রই কিশোর গ্যাং লিডার হিসেবে অভিযুক্ত নূরে আলমের নেতৃত্বে ১০-১৫ জন দেশীয় অস্ত্র, বাঁশ ও লোহার রড নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলায় চ্যানেল এস-এর রিপোর্টার সীমা আক্তার (২৬), মো. শান্ত ইসলাম (২৫) এবং মো. মিজানুর রহমান (৩০) সহ আমিনুল ইসলাম রক্তাক্ত জখম হন।ভুক্তভোগীরা জানান, সীমা আক্তার ঘটনার ভিডিও ধারণ করার চেষ্টা করলে আসামী মো. হৃদয় (২৫) তাকে লক্ষ্য করে লাঠি দিয়ে সজোরে আঘাত করে, যা তার চোখের ওপর লেগে গুরুতর জখম হয়। এসময় হামলাকারীরা আমিনুল ইসলামের ব্যবহৃত একটি Samsung S23 Ultra 5G স্মার্টফোন পিটিয়ে ভেঙে ফেলে, যার আনুমানিক বাজারমূল্য ৬৫ হাজার টাকা। হামলার পর স্থানীয়দের সহায়তায় আহতরা কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এই ঘটনায় আমিনুল ইসলাম বাদী হয়ে তুরাগ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নূরে আলম ও তার সহযোগী আলামিনকে (২৭) আটক করতে সক্ষম হলেও বাকিরা এখনো পলাতক রয়েছে।তুরাগ থানার ইন্সপেক্টর মো: টোকনুজ্জামান জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে। বর্তমানে দুইজন আটক রয়েছে।
১ মাস আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক ও নবীনগর পৌর যুবদলের সভাপতিকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।শনিবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারাদেশ জারি করা হয়।বহিষ্কৃতরা হলেন- নবীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারী এবং নবীনগর পৌর যুবদলের সভাপতি আলী আজম।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ অক্ষুণ্ন রাখতে ভবিষ্যতেও এ ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
২ মাস আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষের ভোটার উপস্থিতি নিশ্চিত ও বিরোধী শক্তির নীল নকশা ঠেকাতে ঢাকা-১৭ আসনে মাহবুবুর রহমান ডাবলুকে সমন্বয়ক ও কামরুল ইসলাম রাজকে যুগ্ম সমন্বয়ক করে নির্বাচন পর্যবেক্ষণ কমিটি ঘোষণা করা হয়েছে।এই কমিটির মূল্য লক্ষ্য তুলে ধরে সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক ১/১১'র জাতীয়তাবাদী দলের পরীক্ষিত সৈনিক ঢাকা ১৭ আসনের নির্বাচন পর্যবেক্ষণ কমিটির যুগ্ম সমন্বয়ক কামরুল ইসলাম রাজ জানান, দীর্ঘ সময় জেল জুলুম সহ্য করে লড়াই সংগ্রাম শেষে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের নিরলস প্রচেষ্টার চলমান রয়েছে। এবং আমাদের এই কমিটি নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচনে কারচুপি ও বিরোধী শক্তির গতিবিধি লক্ষ্য রাখা সহ সকল শ্রেণি পেশার ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে কাজ করবে। তিনি আরো বলেন,তারুণ্যের অহংকার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সাধারণ ভোটারের ভালবাসা অগাধ এবং এই আসনে বিপুল ভোটে আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। এ সময় কেন্দ্রীয় বিএনপির তথ্য সংগ্রহ কমিটির সদস্য, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও নওগাঁ সরকারি কলেজের প্রথম ভিপি- ও ঢাকা ১৭ আসনের নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক মাহবুবুর রহমান ডাবলু জানান, এই আসনের গুলশান- বনানী- ক্যান্টনম্যান-ভাষানটেক এলাকার সাধারণ ভোটাররা তাদের ভালবাসার প্রতিফলন হিসেবে তারুণ্যের অহংকার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কে বিজয়ী করতে চায়। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ভোটার উপস্থিতি নিশ্চিত করণ সহ কেউ যেন নির্বাচনে নীল নকশা না করতে পারে সেই বিষয়ে আমাদের কমিটি সজাগ থেকে এই আসনের প্রতিটি ভোট কেন্দ্র ও আশপাশ এলাকায় পাহারারত থাকবে।
২ মাস আগে
নবনির্বাচিত সরকার শপথ নেওয়ার পরই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। তবে তিনি স্পষ্ট করেন, পুলিশ পুরোপুরি আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত সহায়তামূলক ভূমিকায় সেনাবাহিনীর একটি অংশ মাঠে মোতায়েন থাকবে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আয়োজিত ‘সিএএস দরবার’-এ সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশে কর্মরত সদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।সেনাপ্রধান বলেন, সংবিধান ও বেসামরিক প্রশাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে সেনাবাহিনী দায়িত্ব পালন করে আসছে।বক্তব্যের একপর্যায়ে তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন।’ তিনি সেনাসদস্যদের ধৈর্য, সংযম ও পেশাদারত্ব বজায় রাখার আহ্বান জানান।নির্বাচনি দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন সেনাপ্রধান বলেন, কঠিন ও সংবেদনশীল সময়ে সেনাবাহিনী যে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে, তা দেশের মানুষের আস্থা আরও দৃঢ় করেছে।
২ মাস আগে