নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ রাত ১১:৩৩:১৮
আলিয়া ভাট
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। যদিও ক্যারিয়ারের শুরুর দিকে তার অভিনয় নিয়ে কম সমালোচনা শুনতে হয়নি।
১৫ মার্চ ছিল এই অভিনেত্রীর ৩৩তম জন্মদিন। বয়সের এই পর্যায়েই তার সম্পদের পরিমাণ আকাশছোঁয়া, যা অনেক সিনিয়র অভিনেত্রীকেও টেক্কা দিচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আলিয়া ভাটের বর্তমান মোট সম্পদের পরিমাণ ৫৫০ কোটি টাকারও বেশি। আয়ের দিক থেকে তিনি ছাড়িয়ে গেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, কারিনা কাপুর ও জুহি চাওলার মতো প্রথম সারির তারকাদেরও।
বর্তমানে প্রতিটি সিনেমার জন্য তিনি ১৫ থেকে ১৮ কোটি টাকা পারিশ্রমিক নেন। পাশাপাশি ব্র্যান্ড এনডোর্সমেন্ট বা বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য তার পারিশ্রমিক প্রায় ২ কোটি টাকা। আন্তর্জাতিক একাধিক ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন তিনি।
মুম্বাইয়ের পালি হিলসে স্বামী রণবীর কাপুর–এর সঙ্গে যৌথভাবে আলিয়ার রয়েছে প্রায় ৩৫ কোটি টাকার বাড়ি ‘বাস্তু’। এছাড়া পুণেতে প্রায় ১৩ কোটি টাকার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এবং লন্ডনেও তার স্থাবর সম্পত্তি রয়েছে।
এই তারকা দম্পতির গাড়ির সংগ্রহেও রয়েছে বিলাসবহুল ব্র্যান্ডের একাধিক গাড়ি। এর মধ্যে উল্লেখযোগ্য ল্যান্ড রোভার, অডি আর৮ এবং মার্সিডিজ বেঞ্জ।