নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ রাত ১১:৩৭:১০
এবারের ঈদে মোশাররফ করিমের নাটক ‘কিপ্টে কারে কয়’
বিনোদন জগতের ছোট-বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবার ঈদের বিশেষ নাটক ‘কিপ্টে কারে কয়’-এ অভিনয় করেছেন।
হাস্যরসাত্মক গল্পে নির্মিত এই নাটকের মাধ্যমে কিপ্টেমি কত প্রকার এবং কীভাবে তা মানুষের আচরণে প্রকাশ পায়—সেটি উদাহরণসহ তুলে ধরা হয়েছে। ‘কিপ্টে কারে কয়’ নাটকটি প্রচারিত হবে দীপ্ত টিভি-তে।
নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার সঙ্গে রয়েছেন রোবেনা রেজা জুঁই, শামীম জামান ও তাবাসসুম মিথিলা।
নাটকটি নির্মাণ করেছেন শামীম জামান। এতে তিনি নিজেও অভিনয় করেছেন বাড়িওয়ালার ছেলের চরিত্রে। অন্যদিকে ভাড়াটিয়ার চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা শামীম জামান বলেন, অভিনেতা হিসেবে কাজ করার পাশাপাশি মাঝে মাঝে নির্মাণও করতে হয়। এবারের ঈদেও তাই একটি নাটক নির্মাণ করেছি। ‘কিপ্টে কারে কয়’ নাটকে মোশাররফ করিম ও জুঁইয়ের অভিনয় দর্শকদের মুগ্ধ করবে বলে আশা করছি।
এদিকে শামীম জামান শিগগিরই আহমেদ শাহাবুদ্দিন-এর রচনায় নতুন ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’ নির্মাণ করতে যাচ্ছেন। এতে অভিনয় করবেন মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসান প্রমুখ।