এবারের ঈদে মোশাররফ করিমের নাটক ‘কিপ্টে কারে কয়’

এবারের ঈদে মোশাররফ করিমের নাটক ‘কিপ্টে কারে কয়’


বিনোদন জগতের ছোট-বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবার ঈদের বিশেষ নাটক ‘কিপ্টে কারে কয়’-এ অভিনয় করেছেন।হাস্যরসাত্মক গল্পে নির্মিত এই নাটকের মাধ্যমে কিপ্টেমি কত প্রকার এবং কীভাবে তা মানুষের আচরণে প্রকাশ পায়—সেটি উদাহরণসহ তুলে ধরা হয়েছে। ‘কিপ্টে কারে কয়’ নাটকটি প্রচারিত হবে দীপ্ত টিভি-তে।নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার সঙ্গে রয়েছেন রোবেনা রেজা জুঁই, শামীম জামান ও তাবাসসুম মিথিলা।নাটকটি নির্মাণ করেছেন শামীম জামান। এতে তিনি নিজেও অভিনয় করেছেন বাড়িওয়ালার ছেলের চরিত্রে। অন্যদিকে ভাড়াটিয়ার চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে।নাটকটি প্রসঙ্গে নির্মাতা শামীম জামান বলেন, অভিনেতা হিসেবে কাজ করার পাশাপাশি মাঝে মাঝে নির্মাণও করতে হয়। এবারের ঈদেও তাই একটি নাটক নির্মাণ করেছি। ‘কিপ্টে কারে কয়’ নাটকে মোশাররফ করিম ও জুঁইয়ের অভিনয় দর্শকদের মুগ্ধ করবে বলে আশা করছি। এদিকে শামীম জামান শিগগিরই আহমেদ শাহাবুদ্দিন-এর রচনায় নতুন ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’ নির্মাণ করতে যাচ্ছেন। এতে অভিনয় করবেন মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসান প্রমুখ। 

১ মাস আগে

কারিনা ঐশ্বরিয়াকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

কারিনা ঐশ্বরিয়াকেও ছাড়িয়ে গেলেন আলিয়া


বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। যদিও ক্যারিয়ারের শুরুর দিকে তার অভিনয় নিয়ে কম সমালোচনা শুনতে হয়নি।১৫ মার্চ ছিল এই অভিনেত্রীর ৩৩তম জন্মদিন। বয়সের এই পর্যায়েই তার সম্পদের পরিমাণ আকাশছোঁয়া, যা অনেক সিনিয়র অভিনেত্রীকেও টেক্কা দিচ্ছে।ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আলিয়া ভাটের বর্তমান মোট সম্পদের পরিমাণ ৫৫০ কোটি টাকারও বেশি। আয়ের দিক থেকে তিনি ছাড়িয়ে গেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, কারিনা কাপুর ও জুহি চাওলার মতো প্রথম সারির তারকাদেরও।বর্তমানে প্রতিটি সিনেমার জন্য তিনি ১৫ থেকে ১৮ কোটি টাকা পারিশ্রমিক নেন। পাশাপাশি ব্র্যান্ড এনডোর্সমেন্ট বা বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য তার পারিশ্রমিক প্রায় ২ কোটি টাকা। আন্তর্জাতিক একাধিক ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন তিনি।মুম্বাইয়ের পালি হিলসে স্বামী রণবীর কাপুর–এর সঙ্গে যৌথভাবে আলিয়ার রয়েছে প্রায় ৩৫ কোটি টাকার বাড়ি ‘বাস্তু’। এছাড়া পুণেতে প্রায় ১৩ কোটি টাকার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এবং লন্ডনেও তার স্থাবর সম্পত্তি রয়েছে। এই তারকা দম্পতির গাড়ির সংগ্রহেও রয়েছে বিলাসবহুল ব্র্যান্ডের একাধিক গাড়ি। এর মধ্যে উল্লেখযোগ্য ল্যান্ড রোভার, অডি আর৮ এবং মার্সিডিজ বেঞ্জ।

১ মাস আগে

আবারও প্রেমে মজেছেন মালাইকা!

আবারও প্রেমে মজেছেন মালাইকা!


বলিউড তারকা মালাইকা অরোরা আবারও ব্যক্তিগত জীবনের কারণে আলোচনায়। ইতালির রাজধানী রোমে ছুটি কাটাতে গিয়ে কথিত প্রেমিক হর্ষ মেহতার সঙ্গে তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ছবিকে ঘিরেই নতুন করে শুরু হয়েছে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা।গত বছর মুম্বাইয়ে গায়ক এনরিকে ইগলেসিয়াসের কনসার্টে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই মালাইকা ও হর্ষকে নিয়ে গুঞ্জন শুরু হয়। এবার ইতালির ভ্রমণ সেই জল্পনাকে আরও উসকে দিল। ভাইরাল হওয়া ছবিতে দুজনকে দেখা যায় রোমের বিখ্যাত ট্রেভি ফাউন্টেনের সামনে দাঁড়িয়ে।ছবিতে মালাইকার পরনে ছিল ওভারসাইজড কালো ট্রেঞ্চ কোট। নো মেকআপ লুক ও স্লিক হেয়ারস্টাইলে তিনি ছিলেন স্বাভাবিক অথচ স্টাইলিশ। অন্যদিকে ধূসর জ্যাকেটে হর্ষ মেহতাকেও দেখা যায় স্বচ্ছন্দ ভঙ্গিতে। শোনা যাচ্ছে, ৩৩ বছর বয়সী উদ্যোক্তা হর্ষ মেহতার সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা। যদিও এ বিষয়ে প্রকাশ্যে কেউই কিছু জানাননি, তবু একসঙ্গে উপস্থিতি ও ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভক্তদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।‘ছাইয়া ছাইয়া’, ‘আনারকলি ডিস্কো চলি’, ‘মুন্নি বদনাম’–এর মতো জনপ্রিয় গানে পারফর্ম করে মালাইকা বলিউডে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। সাম্প্রতিক সময়ে বড় পর্দায় নাচের সংখ্যায় তাকে কম দেখা গেলেও শহরের নানা আয়োজনে উপস্থিতি ও ব্যক্তিগত জীবনের ঝলক তাকে সব সময়ই খবরের শিরোনামে রাখে।অর্জুনের সঙ্গে বিচ্ছেদ তবু মালাইকা বললেন...রোম ভ্রমণের এই ছবি নতুন করে প্রশ্ন তুলেছে—একি কেবল বন্ধুত্ব, নাকি সম্পর্ক আরও গাঢ় হয়েছে? আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত উত্তর অজানাই থাকছে। তবে আপাতত ইতালির মনোরম পটভূমিতে মালাইকা–হর্ষের এক ফ্রেমই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।

১ মাস আগে

জাইমা রহমানের প্রশংসায় ভাসলেন তানজিন তিশা

জাইমা রহমানের প্রশংসায় ভাসলেন তানজিন তিশা


বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের প্রশংসায় ভাসলেন ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জাইমা রহমানকে নিয়ে অভিব্যক্তি প্রকাশ করেন এই অভিনেত্রী।জাইমা রহমানকে মাটির মানুষ আখ্যা দিয়ে তিশা লেখেন, ‘বিদেশে বেড়ে উঠলেও তিনি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে অত্যন্ত সৌন্দর্য, মর্যাদা ও গর্বের সঙ্গে ধারণ করেন।’তিনি আরো বলেন, ‘কেউ যেখানে বেড়ে উঠুক না কেন, নিজের শিকড়কে এভাবে দৃঢ়ভাবে ধারণ করতে দেখা সত্যিই অনুপ্রেরণাদায়ক।’উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রথম রোজায় রাজধানীর ভাসানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সঙ্গে এক ইফতার মাহফিলে অংশ নেন জাইমা রহমান।

১ মাস আগে

ভাষা শহীদদের জন্য শাকিব খানের শ্রদ্ধা

ভাষা শহীদদের জন্য শাকিব খানের শ্রদ্ধা

২১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫০:০১

এটিএম শামসুজ্জামানকে হারানোর ৫ বছর আজ

এটিএম শামসুজ্জামানকে হারানোর ৫ বছর আজ

২১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৬:৩১

ভাষা দিবসে আসছে ‘চিঠিওয়ালা’

ভাষা দিবসে আসছে ‘চিঠিওয়ালা’

২০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৯:১৬

হিরো আলম গ্রেফতার

হিরো আলম গ্রেফতার

১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৫:৪৮

আইসিইউতে সেলিম খান

আইসিইউতে সেলিম খান

১৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৯:৫০

হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুজব, ছেলের ক্ষোভ

হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুজব, ছেলের ক্ষোভ

১৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩৭:৪৭

ভোট দিয়ে যা বললেন জেমস

ভোট দিয়ে যা বললেন জেমস

১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৭:০০:১৯

ইচ্ছে করছে ১৭ বছরের সব ভোট আবার দেই: বেবী নাজনীন

ইচ্ছে করছে ১৭ বছরের সব ভোট আবার দেই: বেবী নাজনীন

১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:১৫

ভোট দিয়ে এসে নির্মাতা আশফাক নিপুনের ভিডিও বার্তা

ভোট দিয়ে এসে নির্মাতা আশফাক নিপুনের ভিডিও বার্তা

১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫১:৩৩

না ভোটের পক্ষে ন্যান্সির প্রচার, নেটিজেনদের ক্ষোভ

না ভোটের পক্ষে ন্যান্সির প্রচার, নেটিজেনদের ক্ষোভ

১১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪০:১৮

মনে হচ্ছিল ফ্যাস্টিভ্যালটা আমাদের: বাঁধন

মনে হচ্ছিল ফ্যাস্টিভ্যালটা আমাদের: বাঁধন

১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪০:৫৯

1–15 / মোট 26টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 2
শিরোনাম
‘আন্টি’ ডাকায় নার্সের তাণ্ডব: সুনামগঞ্জ সদর হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে চরম অপেশাদার আচরণ ফরিদপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের সব প্রস্তুতি সম্পন্ন দেশের উন্নয়নে পরিকল্পনা আছে, ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর এবারের ঈদে মোশাররফ করিমের নাটক ‘কিপ্টে কারে কয়’ কারিনা ঐশ্বরিয়াকেও ছাড়িয়ে গেলেন আলিয়া চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর আগমনে শুভেচ্ছা জানালেন মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন নওগাঁয় ভালোবেসে বিয়ে, স্ত্রীকে স্টেশনে রেখে গহনা নিয়ে উধাও স্বামী বীরগঞ্জে স্বপ্নসিঁড়ির উদ্যোগে সাড়ে তিনশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চলতি মাসের প্রথম ১৪ দিনেই দেশে রেমিট্যান্স এলো ২ বিলিয়ন ডলার ইরানি হামলায় কাঁপল সৌদিসহ ৪ দেশ, কুয়েতের রাডার ব্যবস্থা ধ্বংস পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পাকিস্তানের ধস ‘আন্টি’ ডাকায় নার্সের তাণ্ডব: সুনামগঞ্জ সদর হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে চরম অপেশাদার আচরণ ফরিদপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের সব প্রস্তুতি সম্পন্ন দেশের উন্নয়নে পরিকল্পনা আছে, ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর এবারের ঈদে মোশাররফ করিমের নাটক ‘কিপ্টে কারে কয়’ কারিনা ঐশ্বরিয়াকেও ছাড়িয়ে গেলেন আলিয়া চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর আগমনে শুভেচ্ছা জানালেন মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন নওগাঁয় ভালোবেসে বিয়ে, স্ত্রীকে স্টেশনে রেখে গহনা নিয়ে উধাও স্বামী বীরগঞ্জে স্বপ্নসিঁড়ির উদ্যোগে সাড়ে তিনশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চলতি মাসের প্রথম ১৪ দিনেই দেশে রেমিট্যান্স এলো ২ বিলিয়ন ডলার ইরানি হামলায় কাঁপল সৌদিসহ ৪ দেশ, কুয়েতের রাডার ব্যবস্থা ধ্বংস পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পাকিস্তানের ধস