সাজেক ভ্যালি অনুপ্রাণিত ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ নিয়ে আসছে অপো এ৬এস প্রো

সাজেক ভ্যালি অনুপ্রাণিত ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ নিয়ে আসছে অপো এ৬এস প্রো


সাজেক ভ্যালির অপার্থিব সৌন্দর্য থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশে প্রথমবারের মতো ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ নিয়ে আসছে অপো এ৬এস প্রো। দেশের স্মার্টফোন খাতে এই প্রথম কোনো ডিভাইস সরাসরি দেশের প্রাকৃতিক বিস্ময়কে সম্মান জানিয়ে ডিজাইনে ধারণ করছে। এতে সাজেকের পাহাড় ও অরণ্যের কাব্যিক সৌন্দর্যকে অনবদ্য কারুশিল্পের নিদর্শনে পরিণত করা হয়েছে। ‘পাহাড়ের রানি’ ও ‘রাঙামাটির ছাদ’ নামে বহুল সমাদৃত সাজেক প্রশান্ত এক মহিমা ধারণ করে, যেখানে দিগন্তকে আলিঙ্গন করে সবুজ পাহাড়শ্রেণি; রেশমি আবরণে নিজেকে জড়িয়ে নিয়ে ভেসে বেড়ায় মেঘ। এর সুউচ্চ পাহাড়গুলো যেন শক্তি, স্থিরতা ও স্থায়িত্বের চিরন্তন প্রতীক। এই প্রতীকী শক্তি থেকে অনুপ্রেরণা নিয়ে অপো এ৬এস প্রো’র নকশাতে উঠে এসেছে পাহাড়ের অবিচল সৌন্দর্য; যা একইসাথে দৃঢ়তা, উচ্চাশা ও অটল স্থায়িত্বের প্রতীক। সময়ের প্রবাহে পাহাড় যেমন অবিচল থাকে, তেমনি এই ডিভাইসও টেকসই নির্মাণ ও চিরায়ত সৌন্দর্যের প্রতিচ্ছবি ধারণ করে।এই ডিজাইনের মূলে রয়েছে ‘স্টে রুটেড অ্যান্ড গো বিয়ন্ড’-এর মতো গভীর দর্শন। পরিচয় ও আকাঙ্ক্ষার পরিশীলিত ব্যাখ্যা এটি। ‘স্টে রুটেড’ মানে নিজের শিকড়, সংস্কৃতি ও অন্তর্নিহিত মূল্যবোধের সাথে সংযুক্ত থাকা, নিজের পরিচয়ের প্রতি শ্রদ্ধা জানানো। আর ‘গো বিয়ন্ড’ মানে সীমারেখা পেরিয়ে এগিয়ে যাওয়া; লক্ষ্য ছোঁয়ার সাহস রাখা এবং সম্ভাবনার নতুন শিখরে পৌঁছানো। ডিভাইসটির ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ প্রাণচাঞ্চল্য ছড়িয়ে দেয়, যা একদিকে যেমন মাটির কাছাকাছি সংযত থাকে, অন্যদিকে তেমনি উজ্জ্বল ও আকর্ষণীয়। এর ব্যাক প্যানেলে প্রিমিয়াম লেভেলের কারুশিল্প ব্যবহৃত হয়েছে, যেখানে স্বচ্ছ গ্রেডিয়েন্ট রঙ ও ফরেস্ট-ইন্সপায়ার্ড টেক্সচারের সমন্বয়ে বহুমাত্রিক ভিজ্যুয়াল অভিজ্ঞতা তৈরি হয়েছে। এই ডিজাইনের সৌন্দর্য তার সূক্ষ্ম জটিলতায় লুকিয়ে আছে, যেখানে নরম আলোতে এটিকে শান্ত ও মার্জিত দেখায়, আর উজ্জ্বল আলোয় থাকে দীপ্ত-ঝলমলে। আলো ও ছায়ার এই খেলা সাজেকের প্রাকৃতিক দৃশ্যের মতোই; ভোরে শান্ত, দুপুরে উজ্জ্বল ও সন্ধ্যায় রহস্যময়।ডিভাইসটির বাইরের টেক্সচার নিখুঁতভাবে নন-স্লিপ, গ্রিপ-ফ্রেন্ডলি ফ্রস্টেড ফিনিশে তৈরি করা হয়েছে, যা প্রাকৃতিক ভূমির স্পর্শকেই মনে করিয়ে দেয়। ম্যাট ও ডুয়েল-টেক্সচার ক্রিয়েচারের কারণে এর ত্বক-বান্ধব ব্যাক হাতের তালুর সাথে নিখুঁতভাবে মানিয়ে যায় এবং ফোন হাতে ধরার অভিজ্ঞতাকে আরও আরামদায়ক করে। একইসাথে, এর অ্যান্টি-স্লিপ ও ঘাম প্রতিরোধী ফিচার আউটডোর ভ্রমণ, দৈনন্দিন যাতায়াতে বা সামাজিক পরিবেশেও আত্মবিশ্বাসী ব্যবহার নিশ্চিত করে।এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপো এ৬এস প্রো’র মাধ্যমে আমরা কেবল একটি ডিভাইস তৈরি করতে চাইনি; আমরা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের দৃঢ়তার প্রতীক তুলে নিয়ে আসতে চেয়েছি। সাজেকের অপূর্ব সৌন্দর্য থেকে অনুপ্রাণিত বাংলাদেশে প্রথম এই ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ শক্তি, স্থায়িত্ব ও উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন। ‘স্টে রুটেড অ্যান্ড গো বিয়ন্ড’ দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমরা আমাদের ব্যবহারকারীদের নিজেদের ঐতিহ্যকে গর্বের সাথে ধারণ করতে এবং আত্মবিশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে যেতে আহ্বান জানাই।”

১ মাস আগে

মিডরেঞ্জের বাজারে স্টাইল ও স্থায়িত্বে গুরুত্ব দিচ্ছে ইনফিনিক্স নোট এজ

মিডরেঞ্জের বাজারে স্টাইল ও স্থায়িত্বে গুরুত্ব দিচ্ছে ইনফিনিক্স নোট এজ


বাংলাদেশের মিডরেঞ্জ স্মার্টফোন বাজারে ইনফিনিক্স নোট এজ এমন এক সময়ে এসেছে, যখন ব্যবহারকারীরা কেবল সাময়িক ট্রেন্ড নয়, বরং দীর্ঘমেয়াদি ব্যবহারের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। শিক্ষার্থী, তরুণ পেশাজীবী এবং নিয়মিত মাল্টিটাস্কিং করা ব্যবহারকারীদের কাছে এখন একটি স্মার্টফোন মানে শুধু নতুন ডিজাইন নয়; সেটি হতে হবে নির্ভরযোগ্য এবং কয়েক বছর ধরে ব্যবহার উপযোগী।৩০ হাজার টাকার বাজেট সেগমেন্টে ক্রেতাদের প্রত্যাশাও বদলেছে। অনেকেই এখন এমন ফোন চান, যা দেখতে প্রিমিয়াম হবে, কিন্তু দাম হবে তুলনামূলকভাবে নাগালের মধ্যে। ইনফিনিক্স নোট এজে রয়েছে ৩ডি কার্ভড ১.৫কে আই-কেয়ার ডিসপ্লে ও সমান সরু বেজেল, যা সাধারণত প্রিমিয়াম সেগমেন্টের ফোনে দেখা যায়। ৭.২ মিলিমিটার পাতলা বডি ও পার্লেসেন্ট ফিনিশ ডিজাইন এটিকে দিয়েছে আধুনিক ও পরিমিত সৌন্দর্য।তবে শুধু ডিজাইন নয়, টেকসই পারফরম্যান্সও এখন ব্যাবহারকারীদের কাছে বেশ গুরুত্বপূর্ণ বিষয়। দীর্ঘ সময় ভিডিও দেখা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, মোবাইল গেমিং কিংবা কাজের প্রয়োজনে অনলাইনে থাকা, সব মিলিয়ে এখন ব্যাটারির স্থায়িত্ব অনেক জরুরি হয়ে উঠেছে। পাতলা গড়নের হলেও ইনফিনিক্স নোট এজে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি। পাশাপাশি এতে আছে ব্যাটারি সেলফ-হিলিং প্রযুক্তি, যা দীর্ঘমেয়াদে ব্যাটারির কর্মক্ষমতা ধরে রাখতে সহায়তা করে। ফলে ব্যবহারকারীরা চার্জিং নিয়ে তুলনামূলক কম উদ্বেগে দিন পার করতে পারেন।মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি চিপসেট এবং ৮ জিবি র‍্যামের সঙ্গে সর্বোচ্চ ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম ফোনটিকে দিয়েছে স্থিতিশীল পারফরম্যান্স। স্বল্প সময়ের উচ্চ স্কোরের বদলে দীর্ঘ সময় মসৃণ ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি ৩ বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেট এবং ৫ বছর নিরাপত্তা আপডেটের সুবিধা যুক্ত থাকায় এটি ৩–৪ বছর ব্যবহারের উপযোগী থাকবে বলে ধারণা করা হচ্ছে।নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে ইউপিএস ৩.০ প্রযুক্তি দুর্বল বা লো-ফ্রিকোয়েন্সি সিগন্যাল উন্নত করতে সহায়তা করে, যা দেশের বিভিন্ন এলাকায় ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত সুবিধা দিতে পারে।নোট এজের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে—৮ জিবি + ১২৮ জিবি এবং ৮ জিবি + ২৫৬ জিবি। দাম যথাক্রমে ২৯,৯৯৯ টাকা এবং ৩১,৯৯৯ টাকা। রঙের ক্ষেত্রে রয়েছে সিল্ক গ্রিন, লুনার টাইটানিয়াম, স্টেলার ব্লু এবং শ্যাডো ব্ল্যাক।বাংলাদেশের স্মার্টফোন বাজারে ক্রেতাদের অগ্রাধিকার যখন ধীরে ধীরে পরিণত হচ্ছে, তখন ইনফিনিক্স নোট এজ স্টাইল, পারফরম্যান্স ও স্থায়িত্বের সমন্বয়ে সেই পরিবর্তিত চাহিদার প্রতিফলন তুলে ধরছে।

২ মাস আগে

গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ

গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ


দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট ও আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাস্টারকার্ডের সঙ্গে একটি কৌশলগত পার্টনারশিপ করেছে। এ পার্টনারশিপের লক্ষ্য হলো দেশজুড়ে গ্রাহকদের জীবনধারা আরও সমৃদ্ধ এবং ডিজিটাল সম্পৃক্ততা আরও জোরদার করতে উদ্ভাবনী সুযোগ সন্ধান করা।এই সহযোগিতামূলক পদক্ষেপ শীর্ষস্থানীয় দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্কের সূচনা করল। তাদের যৌথ লক্ষ্য হলো গ্রাহকদের জন্য বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য উপযোগিতা-নির্ভর ও ভবিষ্যতের উপযোগী সেবা নিশ্চিত করা। এতে গ্রামীণফোনের বিস্তৃত ডিজিটাল ইকোসিস্টেম এবং মাস্টারকার্ডের বৈশ্বিক পেমেন্ট দক্ষতা ও লাইফস্টাইল-ভিত্তিক উদ্ভাবনের সমন্বয়ে নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাবে। পাশাপাশি সম্ভাব্য কো-ব্র্যান্ডেড উদ্যোগ এবং গ্রামীণফোনের গ্রাহকদের জন্য অনন্য সুবিধাসহ বৈচিত্র্যময় সেবা প্রদানে গুরুত্ব দেয়া হবে।গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ডিরেক্টর জাকিয়া সুলতানার উপস্থিতিতে পার্টনারশিপ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, “ডিজিটাল-সচেতন তরুণ যারা নিরবচ্ছিন্ন ও লাইফস্টাইল-ভিত্তিক অভিজ্ঞতা প্রত্যাশা করে, বিশেষত তাদের জন্য সংযোগ সেবা ছাড়াও অর্থবহ উপযোগিতা নিশ্চিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছে গ্রামীণফোন। মাস্টারকার্ডের সঙ্গে আমাদের এই পার্টনারশিপ সংযোগ, পেমেন্ট ও জীবনধারা-ভিত্তিক সুবিধার সমন্বয়ে যৌথভাবে উদ্ভাবনী সেবা নিয়ে আসার নতুন সুযোগ সৃষ্টি করেছে; যা আমাদের গ্রাহকদের জন্য আরও স্মার্ট ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তুলবে। আন্তরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগের জন্য আমি মাস্টারকার্ড টিমকে ধন্যবাদ জানাই।”মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি উল্লেখযোগ্য গতিতে এগিয়ে চলেছে। দেশের ডিজিটাল রূপান্তরে দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালনকারী গ্রামীণফোনের সঙ্গে পার্টনারশিপ করতে পেরে আমরা আনন্দিত। কয়েক দশক ধরে বাংলাদেশে একটি নিরাপদ, নিরবচ্ছিন্ন ও অন্তর্ভুক্তিমূলক পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে প্রতিশ্রুতিশীল পার্টনারের ভূমিকা পালন করছে মাস্টারকার্ড। আমাদের যৌথ লক্ষ্য হচ্ছে উদ্ভাবন, বিশ্বস্ত ডিজিটাল পেমেন্ট সেবা এবং লাইফস্টাইল-ভিত্তিক সুবিধার মাধ্যমে তরুণ গ্রাহকদের ক্ষমতায়ন করা, যা তাদের পরিবর্তিত চাহিদা ও আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই পার্টনারশিপ সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।” এই সহযোগিতার মাধ্যমে গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি, ডিজিটাল সেবার প্রসার এবং ভোক্তাদের আধুনিক জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদ্ভাবনী ও সুবিধাজনক সেবা প্রদানে নতুন দিগন্ত উন্মোচন করবে গ্রামীণফোন ও মাস্টারকার্ড।

২ মাস আগে

দেশের বাজারে ডিটেইল মাস্টার" নুবিয়া ভি৮০ প্রো স্মার্টফোন উন্মোচন

দেশের বাজারে ডিটেইল মাস্টার" নুবিয়া ভি৮০ প্রো স্মার্টফোন উন্মোচন


দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নুবিয়া ভি৮০ প্রো স্মার্টফোন উন্মোচন করেছে জেডটিই বাংলাদেশ। ‘ডিটেইল মাস্টার’ হিসেবে পরিচিত এই ফোনটি ডিজাইন এবং পারফরম্যান্সের এক অনন্য সংমিশ্রণ।নুবিয়া ভি৮০ প্রো-তে রয়েছে ১০৮ মেগাপিক্সেল এআই ট্রিপল রিয়ার ক্যামেরা যা প্রতিটি মুহূর্তকে করবে জীবন্ত। ফোনের গতি বজায় রাখতে এতে ব্যবহার করা হয়েছে ২০জিবি ডায়নামিক র‍্যাম (৮জিবি ফিজিক্যাল + ১২জিবি ভার্চুয়াল) এবং বিশাল ২৫৬জিবি স্টোরেজ।নুবিয়া ভি৮০ প্রো-এর আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে ৬.৭৫ ইঞ্চি হাই-রেজোলিউশন ডিসপ্লে। সাথে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০০০ নিটস ব্রাইটনেস। এছাড়া রয়েছে ৫০০০ এমএএইচ বিশাল ব্যাটারি এবং দীর্ঘস্থায়িত্বের জন্য এতে রয়েছে বাইপাস চার্জিং প্রযুক্তি। দ্রুত মেমোরি ম্যানেজমেন্টের জন্য একটি ডেডিকেটেড এআই বাটন এবং সিগন্যাল ছাড়াই জরুরি যোগাযোগের জন্য নুবিয়া লিংকফ্রি প্রযুক্তি। এছাড়া ২.২ গিগাহার্টজ পর্যন্ত অক্টা-কোর প্রসেসর এবং ধুলোবালি ও জল থেকে সুরক্ষার জন্য রয়েছে আইপি ৬৪ রেটিং।ফোনটির অফিসিয়াল বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২০,৯৯৯ টাকা। স্মার্টফোনটি বর্তমানে ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবুর পাশাপাশি পাওয়া যাচ্ছে সারাদেশের রিটেইল শপগুলোতে।

২ মাস আগে

এক্সিলেন্স একাডেমিতে রবিন রাফানের ‘এআই মাস্টারক্লাস’ অনুষ্ঠিত

এক্সিলেন্স একাডেমিতে রবিন রাফানের ‘এআই মাস্টারক্লাস’ অনুষ্ঠিত

১৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৮:০৯

অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন

অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন

১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৪০:৫৫

বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ সোমবার

বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ সোমবার

১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১৫:২৮

স্লিম ডিজাইন, এআই ফিচার ও আল্ট্রা ফ্রিলিংক প্রযুক্তিসহ সাশ্রয়ী দামে বাজারে এলো আইটেলের সিটি ২০০

স্লিম ডিজাইন, এআই ফিচার ও আল্ট্রা ফ্রিলিংক প্রযুক্তিসহ সাশ্রয়ী দামে বাজারে এলো আইটেলের সিটি ২০০

১৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২০:৩২

বাংলাদেশের নারী ফুটবলারদের সমর্থনে ‘নাম্বার ১ ইন অ্যাকশন’ ক্যাম্পেইন চালু করল ইনফিনিক্স

বাংলাদেশের নারী ফুটবলারদের সমর্থনে ‘নাম্বার ১ ইন অ্যাকশন’ ক্যাম্পেইন চালু করল ইনফিনিক্স

৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৬:৩৬:০৪

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি

৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৭:০২:৪০

শিরোনাম
‘আন্টি’ ডাকায় নার্সের তাণ্ডব: সুনামগঞ্জ সদর হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে চরম অপেশাদার আচরণ ফরিদপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের সব প্রস্তুতি সম্পন্ন দেশের উন্নয়নে পরিকল্পনা আছে, ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর এবারের ঈদে মোশাররফ করিমের নাটক ‘কিপ্টে কারে কয়’ কারিনা ঐশ্বরিয়াকেও ছাড়িয়ে গেলেন আলিয়া চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর আগমনে শুভেচ্ছা জানালেন মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন নওগাঁয় ভালোবেসে বিয়ে, স্ত্রীকে স্টেশনে রেখে গহনা নিয়ে উধাও স্বামী বীরগঞ্জে স্বপ্নসিঁড়ির উদ্যোগে সাড়ে তিনশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চলতি মাসের প্রথম ১৪ দিনেই দেশে রেমিট্যান্স এলো ২ বিলিয়ন ডলার ইরানি হামলায় কাঁপল সৌদিসহ ৪ দেশ, কুয়েতের রাডার ব্যবস্থা ধ্বংস পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পাকিস্তানের ধস ‘আন্টি’ ডাকায় নার্সের তাণ্ডব: সুনামগঞ্জ সদর হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে চরম অপেশাদার আচরণ ফরিদপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের সব প্রস্তুতি সম্পন্ন দেশের উন্নয়নে পরিকল্পনা আছে, ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর এবারের ঈদে মোশাররফ করিমের নাটক ‘কিপ্টে কারে কয়’ কারিনা ঐশ্বরিয়াকেও ছাড়িয়ে গেলেন আলিয়া চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর আগমনে শুভেচ্ছা জানালেন মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন নওগাঁয় ভালোবেসে বিয়ে, স্ত্রীকে স্টেশনে রেখে গহনা নিয়ে উধাও স্বামী বীরগঞ্জে স্বপ্নসিঁড়ির উদ্যোগে সাড়ে তিনশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চলতি মাসের প্রথম ১৪ দিনেই দেশে রেমিট্যান্স এলো ২ বিলিয়ন ডলার ইরানি হামলায় কাঁপল সৌদিসহ ৪ দেশ, কুয়েতের রাডার ব্যবস্থা ধ্বংস পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পাকিস্তানের ধস