দীর্ঘ ১৭ বছর দেশে কার্যত নির্বাচিত সরকার ছিল না উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, এই সময়ের জমে থাকা সমস্যাগুলো এখন পরিষ্কার করতে হচ্ছে বর্তমান সরকারকে।শুক্রবার (১৩ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি বাজার এলাকায় খাল খনন কার্যক্রম পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, “গত ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে আমাদের। দেশের খালগুলোতে যেভাবে বর্জ্য ও আবর্জনা জমে আছে, সেগুলো পরিষ্কার করা এবং অবৈধ দখলমুক্ত করা এখন জরুরি।”তিনি জানান, সরকার সারাদেশে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে লক্ষ্মীপুরের তিনটি খাল পরিদর্শন করা হচ্ছে।শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, খাল খননের আগে সেগুলোকে অবৈধ দখল ও বর্জ্যমুক্ত করতে হবে। এতে স্থানীয় সচেতন মহলের সহযোগিতা প্রয়োজন। তিনি দেশবাসীর প্রতি এ কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান।মন্ত্রী আরও বলেন, আগামী ১৬ মার্চ দিনাজপুরে গিয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় প্রায় সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এ কর্মসূচি বাস্তবায়িত হলে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং জলাবদ্ধতাসহ নানা সমস্যার সমাধান সম্ভব হবে।
১ মাস আগে
শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজ শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল–এ গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।এর আগে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায়ও তিনি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত খোঁজ নিচ্ছেন বলে জানিয়েছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন।তিনি জানান, মির্জা আব্বাস বর্তমানে হাসপাতালের নিউরো আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য নিয়মিতভাবে জানানো হচ্ছে।জাহিদ হোসেন আরও বলেন, মির্জা আব্বাসের চিকিৎসার জন্য ইতোমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তিনি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।জানা যায়, গত বুধবার (১১ মার্চ) অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান হাসপাতালে গিয়ে তার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান, অধ্যাপক শেখ আবদুল কাদের, অধ্যাপক জিল্লুর রহমান, অধ্যাপক দ্বীন মোহাম্মদ, অধ্যাপক সাঈদ আহমেদ ও অধ্যাপক জাফর ইকবালসহ দেশের শীর্ষস্থানীয় নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা।
১ মাস আগে
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে ইসির বক্তব্য বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।রোববার (২২ ফেব্রুয়ারি) ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন।এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হবে কি না, তা এখন নির্ভর করছে জাতীয় সংসদ অধিবেশনের সিদ্ধান্তের ওপর। যেহেতু বর্তমান সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে, তাই দলীয় প্রতীকের বিধান থাকা বা না থাকার বিষয়টি মূলত দলটির ওপরই নির্ভর করছে।আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পোস্টে লেখেন, সিটি নির্বাচনসহ যেকোন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। উপদেষ্টা থাকাকালীন সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুযায়ী দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করা হয়েছে। সুতরাং দলীয় প্রতীক ও মনোনয়ন ছাড়াই অংশগ্রহণ করা যাবে স্থানীয় সরকার নির্বাচনে।তিনি আরও উল্লেখ করেন, এবিষয়ে আজকে ইসির বক্তব্য বিভ্রান্তিকর। রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার ভিত্তিতেই এই সংস্কার বাস্তবায়ন করা হয়েছে। ইসিকে স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত আইনগুলো ভালোভাবে অধ্যয়ন পূর্বক মন্তব্য করার অনুরোধ থাকবে।
১ মাস আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছেন।২২ ফেব্রুয়ারি রোববার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।দলীয় সূত্র ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তাকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।বেগম সেলিমা রহমানের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
১ মাস আগে