চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


পবিত্র মাহে রমজান-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ মার্চ) বিকাল ৫টায় চাঁপাইনবাবগঞ্জের হুজরাপুর উদয়ন হল সংলগ্ন আলাউদ্দিন চাইনিজ এন্ড রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাদার্স ফার্নিচারের স্বত্বাধিকারী ও সমিতির সভাপতি মোঃ মতিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন মেসার্স রায়হান স্টিলের স্বত্বাধিকারী ও সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল গফুর, নিউ সৌদিয়া স্টিলের স্বত্বাধিকারী ও সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আকবর আলী, রফিক স্টিলের স্বত্বাধিকারী ও সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম, মেসার্স আহাদ স্টিলের স্বত্বাধিকারী ও সমিতির কোষাধ্যক্ষ মোঃ মোমিনুল ইসলাম, কারিগর মেটালের স্বত্বাধিকারী ও সমিতির দপ্তর সম্পাদক ইয়াদুল ইসলাম রনি, তাজ স্টিলের স্বত্বাধিকারী ও সমিতির প্রচার সম্পাদক মোঃ তাইজুল ইসলাম, ফরহাদ ফার্নিচারের স্বত্বাধিকারী ও সমিতির নির্বাহী সদস্য মাহিদুল ইসলাম ফরহাদ এবং নকশা কর্নার ফার্নিচারের স্বত্বাধিকারী মোঃ বেলাল হোসেনসহ সমিতির অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জামিয়া ইসলামি মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ রাশেদুল ইসলাম। এ সময় সমিতির কোষাধ্যক্ষ মোঃ মোমিনুল ইসলাম সমিতির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন এবং সমিতির সকল সদস্যের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।ইফতার মাহফিলে সমিতির সদস্যরা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমে ঐক্য ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

১ মাস আগে

প্রধানমন্ত্রীর আগমনে শুভেচ্ছা জানালেন মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন

প্রধানমন্ত্রীর আগমনে শুভেচ্ছা জানালেন মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন


পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী–নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের সাহাপাড়ায় খাল-খনন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।উদ্বোধন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন তারেক রহমান–এর আগমনকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়েছেন ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিনুর রহমান চৌধুরী শাহীন।দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জুর নির্দেশনায় চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন বলেন, দেশের বিভিন্ন স্থানে নদী–নালা ও খাল পুনঃখননের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি প্রধানমন্ত্রীর এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “দেশব্যাপী এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম গ্রামীণ অর্থনীতি ও কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।” উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় অনেকে প্রতীকীভাবে কোদাল হাতে নিয়ে খাল-খনন কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানান

১ মাস আগে

নওগাঁয় ভালোবেসে বিয়ে, স্ত্রীকে স্টেশনে রেখে গহনা নিয়ে উধাও স্বামী

নওগাঁয় ভালোবেসে বিয়ে, স্ত্রীকে স্টেশনে রেখে গহনা নিয়ে উধাও স্বামী


দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর পালিয়ে বিয়ে। কিন্তু সেই বিয়ের কয়েক দিনের মধ্যেই স্ত্রীকে স্টেশনে রেখে তার গহনা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামী নূর মোহাম্মদের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।থানা অভিযোগ সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার পশ্চিম গৌরিপাড়া এলাকার মো. আলাউদ্দিনের মেয়ে মোছা. ফারজানা শিমি (২৫) দীর্ঘদিন ধরে নওগাঁ শহরের উকিলপাড়া মহল্লার বাসিন্দা মো. মজলু হোসেনের ছেলে নূর মোহাম্মদ (৩১) এর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। প্রায় এক দশকের বেশি সময় ধরে তাদের মধ্যে এই সম্পর্ক চলছিল।গত ৫ মার্চ পরিবারের অমতে তারা পালিয়ে গিয়ে রাজশাহীতে পাঁচ লাখ টাকা দেনমোহরে রেজিস্ট্রি বিয়ে করেন। বিয়ের পর নূর মোহাম্মদ স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে সান্তাহার পর্যন্ত ট্রেনে নিয়ে আসেন। তবে সেখানে এসে শিমির গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল নিয়ে তাকে স্টেশনে রেখে হঠাৎই পালিয়ে যান।স্বামীকে খুঁজে না পেয়ে পরে শিমি বিভিন্নভাবে নূর মোহাম্মদের ঠিকানা সংগ্রহ করে নওগাঁ শহরের উকিলপাড়া এলাকায় তার বাড়িতে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি উল্টো অস্বীকার ও ভয়ভীতি প্রদর্শনের মুখে পড়েন বলে অভিযোগ করেছেন।ভুক্তভোগী ফারজানা শিমি জানান, ২০১৫ সালে দিনাজপুরে তাদের প্রথম পরিচয় হয়। সেই পরিচয় থেকেই ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে পারিবারিকভাবে তার অন্যত্র বিয়ে হলেও নূর মোহাম্মদ তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে সেই সংসার টিকতে দেননি। একপর্যায়ে পরিবারের অমতের আশঙ্কায় তারা পালিয়ে গিয়ে রাজশাহীতে বিয়ে করেন।শিমির অভিযোগ, বিয়ের পর তাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে সান্তাহার স্টেশনে এনে তার গহনা নিয়ে নূর মোহাম্মদ পালিয়ে যান। এরপর থেকে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। যেকোন উপায়ে স্বামীর সাথে সংসার করতে চায় সে।এ বিষয়ে প্রতিবেদক নওগাঁ শহরের উকিলপাড়া মহল্লার সুইচগেট এলাকায় নূর মোহাম্মদের বাড়িতে গেলে চঞ্চল নামের এক ব্যক্তি বাড়ির দরজায় দাঁড়িয়ে সাংবাদিকের পথরোধ করেন এবং জানান, বাড়িতে কেউ নেই। ফলে ভেতরে প্রবেশ করে পরিবারের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।নূর মোহাম্মদের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও সেটি বন্ধ থাকায় তার বক্তব্যও নেওয়া যায়নি।এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিয়ামুল হক বলেন, নওগাঁর এক যুবক ও দিনাজপুরের এক তরুণী পালিয়ে গিয়ে রাজশাহীতে বিয়ে করেছেন। পরে ছেলেটি মেয়েটিকে রেখে বাড়িতে চলে আসে। মেয়েটি ছেলের বাড়িতে উঠতে না পেরে থানায় এসেছিল। ঘটনাটি অন্য জেলার হওয়ায় তাকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।

১ মাস আগে

বীরগঞ্জে স্বপ্নসিঁড়ির উদ্যোগে সাড়ে তিনশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বীরগঞ্জে স্বপ্নসিঁড়ির উদ্যোগে সাড়ে তিনশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জমি ক্রয়-বিক্রয় প্রতিষ্ঠান স্বপ্নসিঁড়ি।সোমবার (১৬ মার্চ) বীরগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড সংলগ্ন সোনার বাংলা মার্কেট এলাকায় স্বপ্নসিঁড়ি কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ আনিসুর রহমানের উদ্যোগে প্রায় সাড়ে তিনশত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দিতে স্বপ্নসিঁড়ি প্রতিষ্ঠানটি প্রতি বছর এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে বলে আয়োজকরা জানান।এ সময় উপস্থিত ছিলেন আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ জামান আলী, বিশিষ্ট কাঠ ব্যবসায়ী মোঃ মমিনুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম, মোঃ সোহেল, মোঃ হযরত আলী, মোঃ আবু সাহেব বাবু, মোঃ বেলাল হোসেন, মোঃ খোরশেদ আলম, মোঃ মাসুদ রানা, মোঃ সাইদুল মুন্সী মোঃ রুবেল ইসলাম সিদ্দিক হোসেন, সাদ্দাম হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়রা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

১ মাস আগে

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের দিনাজপুর জেলা সভাপতি হলেন সাংবাদিক রেজাউল ইসলাম রিজু

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের দিনাজপুর জেলা সভাপতি হলেন সাংবাদিক রেজাউল ইসলাম রিজু

১৫ মার্চ ২০২৬ রাত ০৮:৫৯:০৫

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

১৫ মার্চ ২০২৬ রাত ০৮:৫৭:১৪

পতেঙ্গায় স্ত্রীকে হত্যার পর শিশুকে নিয়ে থানায় হাজির ঘাতক স্বামী

পতেঙ্গায় স্ত্রীকে হত্যার পর শিশুকে নিয়ে থানায় হাজির ঘাতক স্বামী

১৫ মার্চ ২০২৬ রাত ০৮:৫৫:২০

পতেঙ্গায় নৌ-শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধনে- শ্রমিকনেতা এম.নুরুল হুদা চৌধুরী ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করুন

পতেঙ্গায় নৌ-শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধনে- শ্রমিকনেতা এম.নুরুল হুদা চৌধুরী ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করুন

১৫ মার্চ ২০২৬ রাত ০৮:৫২:৩০

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে  প্রতিবন্ধীদের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

১৫ মার্চ ২০২৬ রাত ০৮:৫০:০০

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী, ইফতার ও দোয়া মাহফিল

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী, ইফতার ও দোয়া মাহফিল

১৫ মার্চ ২০২৬ রাত ০৮:৪৮:৫২

চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

১৫ মার্চ ২০২৬ রাত ০৮:৪২:২৮

অবৈধ দখলে মধুমতীর চর, বালু বিক্রির টাকা যাচ্ছে সিন্ডিকেটের পকেটে

অবৈধ দখলে মধুমতীর চর, বালু বিক্রির টাকা যাচ্ছে সিন্ডিকেটের পকেটে

১৪ মার্চ ২০২৬ রাত ০৯:৫১:১৮

শিবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কুপিজেসিক ইনজেকশনসহ আটক ১

শিবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কুপিজেসিক ইনজেকশনসহ আটক ১

১৪ মার্চ ২০২৬ রাত ০৯:২৮:১৭

কুষ্টিয়ায় পুকুর সংস্কারের নামে চলছে অবাধে মাটি কাটা, বিক্রি হচ্ছে ইটভাটায়

কুষ্টিয়ায় পুকুর সংস্কারের নামে চলছে অবাধে মাটি কাটা, বিক্রি হচ্ছে ইটভাটায়

১৪ মার্চ ২০২৬ রাত ০৮:৪৩:১১

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪ মার্চ ২০২৬ রাত ০৮:৩৩:০৫

1–15 / মোট 90টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 6
শিরোনাম
‘আন্টি’ ডাকায় নার্সের তাণ্ডব: সুনামগঞ্জ সদর হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে চরম অপেশাদার আচরণ ফরিদপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের সব প্রস্তুতি সম্পন্ন দেশের উন্নয়নে পরিকল্পনা আছে, ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর এবারের ঈদে মোশাররফ করিমের নাটক ‘কিপ্টে কারে কয়’ কারিনা ঐশ্বরিয়াকেও ছাড়িয়ে গেলেন আলিয়া চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর আগমনে শুভেচ্ছা জানালেন মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন নওগাঁয় ভালোবেসে বিয়ে, স্ত্রীকে স্টেশনে রেখে গহনা নিয়ে উধাও স্বামী বীরগঞ্জে স্বপ্নসিঁড়ির উদ্যোগে সাড়ে তিনশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চলতি মাসের প্রথম ১৪ দিনেই দেশে রেমিট্যান্স এলো ২ বিলিয়ন ডলার ইরানি হামলায় কাঁপল সৌদিসহ ৪ দেশ, কুয়েতের রাডার ব্যবস্থা ধ্বংস পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পাকিস্তানের ধস ‘আন্টি’ ডাকায় নার্সের তাণ্ডব: সুনামগঞ্জ সদর হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে চরম অপেশাদার আচরণ ফরিদপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের সব প্রস্তুতি সম্পন্ন দেশের উন্নয়নে পরিকল্পনা আছে, ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর এবারের ঈদে মোশাররফ করিমের নাটক ‘কিপ্টে কারে কয়’ কারিনা ঐশ্বরিয়াকেও ছাড়িয়ে গেলেন আলিয়া চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর আগমনে শুভেচ্ছা জানালেন মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন নওগাঁয় ভালোবেসে বিয়ে, স্ত্রীকে স্টেশনে রেখে গহনা নিয়ে উধাও স্বামী বীরগঞ্জে স্বপ্নসিঁড়ির উদ্যোগে সাড়ে তিনশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চলতি মাসের প্রথম ১৪ দিনেই দেশে রেমিট্যান্স এলো ২ বিলিয়ন ডলার ইরানি হামলায় কাঁপল সৌদিসহ ৪ দেশ, কুয়েতের রাডার ব্যবস্থা ধ্বংস পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পাকিস্তানের ধস