নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ রাত ০৮:৫০:০০
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ
‘মানুষ মানুষের জন্য’ এ প্রতিপাদ্যে গড়ে ওঠা মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি’র উদ্যোগে ১৩ মার্চ, শুক্রবার, দুপুর ১২টায় চট্টগ্রামের চান্দগাঁও এলাকার সেন্ট্রাল মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, এতিম ও হতদরিদ্র প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি’র প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলামের দিকনির্দেশনায় ফাউন্ডেশনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ এবং সাংগঠনিক সচিব স ম জিয়াউর রহমান এ উপহার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন চান্দগাঁও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি শিউলী চক্রবর্তীসহ সেন্ট্রাল মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন অসংখ্য মানবিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছে। সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, এ ফাউন্ডেশন সবসময় গরীব, অসহায় মানুষের পাশে থাকবে।
একেকটি প্যাকের মধ্যে ছিল সেমাই, নুডলস, তেল, পিঁয়াজ, চিনি, মুড়ি ও আলুর এক সপ্তাহের পারিবারিক প্যাকেজ।