ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। সংঘাতের ১৬তম দিনে রোববার (১৫ মার্চ) হামলা প্রতিহত করার দাবি করেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।ইরানের হামলার আশঙ্কায় বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। অন্যদিকে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জানিয়ে বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানী রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশে অন্তত ১০টি ড্রোন ভূপাতিত করেছে।পরে সৌদি কর্তৃপক্ষ জানায়, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা মোট ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্তত ৩৪টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পৃথক পোস্টে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রিন্স সুলতান এয়ার বেস এলাকায় নিক্ষেপ করা সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।এছাড়া অধিকাংশ ড্রোন প্রতিহত করা হয়েছে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে, যেখানে বড় বড় তেল শোধনাগার অবস্থিত। কিছু ড্রোন রাজধানী রিয়াদ অঞ্চলেও ভূপাতিত করা হয়েছে। ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় দেশগুলোর ওপর গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে নৈশকালীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। দিনের বেলায় কিছুটা শান্ত থাকার পর সন্ধ্যার পরপরই নতুন করে হামলা চালানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
১ মাস আগে
ইরান ইরান সংযুক্ত আরব আমিরাতের সংযুক্ত আরব আমিরাত তিনটি প্রধান বন্দরের কাছাকাছি বাসিন্দাদের অবিলম্বে সরতে সতর্কবার্তা দিয়েছে। খবরটি জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের জেবেল আলি বন্দর, আবুধাবির খলিফা বন্দর এবং ফুজাইরাহ বন্দরের আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইরান হুঁশিয়ার করেছে যে, বেসামরিক স্থাপনার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর উপস্থিতি ও গোপন অবস্থানের কারণে এসব এলাকা এখন বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।সংবাদে আরও উল্লেখ করা হয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে এই স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। সূত্র: Al Jazeera
১ মাস আগে
ইরানের নতুন সর্বোচ্চ নেতা এবং লেবাননের শিয়াপন্থি সংগঠন হিজবুল্লাহকে হামলার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (১২ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।নেতানিয়াহু বলেন, টানা দুই সপ্তাহের মার্কিন-ইসরাইলি বিমান হামলার পর ইরানের সামরিক সক্ষমতা আগের মতো নেই। তার দাবি, তেহরান তাদের গুরুত্বপূর্ণ সামরিক কাঠামোতে বড় ধরনের আঘাত পেয়েছে।তিনি বলেন, ইরানের প্রভাবশালী বাহিনী ইরান রেভল্যুশনারি গার্ডস কর্পস এবং বাসিজ প্যারামিলিটারী বাহিনীও এই হামলায় উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে।সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ইরানের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে লেবাননের সংগঠন হিজবুল্লাহ যেসব পদক্ষেপ নিচ্ছে, তার জবাবে তাদের ওপর হামলা অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, “আমি কোনো সন্ত্রাসী সংগঠনের নেতাদের জন্য ‘জীবনবীমা’ ঘোষণা করব না।” তবে ইসরাইল ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নিতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি। নেতানিয়াহুর দাবি, সাম্প্রতিক হামলার পর ইরান এবং হিজবুল্লাহ আগের মতো শক্তিশালী হুমকি হিসেবে আর নেই। তবে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
১ মাস আগে
‘ফ্রি কাশ্মীর’ পোস্টার ইস্যুতে উত্তপ্ত ভারত। এই পোস্টার লাগানোর ১০ দিনের মাথায় ‘বড় নাশকতার পরিকল্পনার’ অভিযোগে ভারতের তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ থেকে আটজনকে গ্রেপ্তার করেছে সেদেশের পুলিশ।আটককৃতরা পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা ও বাংলাদেশের কিছু জঙ্গি গোষ্ঠীর মদতে বড় নাশকতার পরিকল্পনা করছিল বলে ভারতীয় কর্মকর্তাদের দাবি।২২ ফেব্রুয়ারি রোববার এ খবর দিয়েছে এনডিটিভি।গ্রেপ্তার সন্দেহভাজনদের মধ্যে মিজানুর রহমান, মোহাম্মদ শাবাত, উমর, মোহাম্মদ লিটন, মোহাম্মদ শহীদ ও মোহাম্মদ উজ্জ্বল নামের ছয়জনকে তামিলনাড়ুর তিরুপুর জেলার একটি পোশাক কারখানা থেকে গ্রেপ্তার করা হয়। অপর দুইজনকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়।কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজনদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন। অভিযুক্তরা নিজেদের পরিচয় লুকানোর জন্য ভুয়া ‘আধার কার্ড’ ব্যবহার করছিলেন বলে সূত্র জানিয়েছে। পুলিশ তাদের কাছ থেকে ডজনখানেক মোবাইল ও ১৬টি সিম কার্ড উদ্ধার করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। গ্রেপ্তার সন্দেহভাজনদের দিল্লি পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া করছে তামিলনাড়ু পুলিশ।কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ১০ দিন আগে সন্দেহভাজনরা দিল্লি ও কলকাতার মেট্রো স্টেশনসহ ১০টিরও বেশি জায়গায় ‘ফ্রি কাশ্মীর’ ও ‘কাশ্মীরে গণহত্যা বন্ধ করো’ লেখা পোস্টার লাগিয়েছিলেন। তদন্তে দেখা গেছে, তারা বিভিন্ন জঙ্গি সংগঠন থেকে অর্থ সহায়তা পাচ্ছিলেন, যাদের সঙ্গে গ্রেপ্তাররা সরাসরি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ রাখতেন। ভারতীয় কর্তাদের দাবি, অভিযুক্তদের মধ্যে কেউ কেউ ‘বাংলাদেশে এক এজেন্টের’ সঙ্গে যোগাযোগ রাখতেন, যিনি বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন।লস্কর-ই-তৈয়বা দিল্লির লাল কেল্লা ও চাঁদনি চকের একটি মন্দিরসহ দেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলোর কাছে বিস্ফোরণের পরিকল্পনা করছে– নিরাপত্তা সংস্থার বরাতে এমন খবর সামনে আসার একদিনের মাথায় আটজন গ্রেপ্তার হলেন। সূত্র জানিয়েছিল, জঙ্গি সংগঠনটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) হামলার পরিকল্পনা করতে পারে।গত ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলার প্রতিশোধ নিতেই এই হামলার পরিকল্পনা করা হয়েছে বলে সূত্রের দাবি। ওই হামলায় ৩১ জন নিহত ও ১৬০ জনেরও বেশি আহত হয়েছিল। যদিও ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছিল।লাল কেল্লার কাছে গত ১০ নভেম্বর একটি ভয়াবহ গাড়ি বিস্ফোরণ ঘটে। যেখানে ১২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছিলেন। ওই ঘটনার প্রায় তিন মাস পর একটি জঙ্গি হামলার পরিকল্পনা নস্যাৎ করার দাবি করেছেন ভারতীয় কর্মকর্তারা।
১ মাস আগে