জনপ্রিয় কথাসাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়ের প্রয়াণ

জনপ্রিয় কথাসাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়ের প্রয়াণ


প্রখাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন। ২০ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। পাঠক সমাজে তিনি শংকর নামে পরিচিত ছিলেন।১৯৩৩ সালে অধুনা বাংলাদেশের যশোরে জন্ম নেওয়া মণিশংকর মুখোপাধ্যায়ের লেখা গত কয়েক দশক ধরে বাঙালি পাঠককে আবিষ্ট করে রেখেছিল। তাঁর অবিস্মরণীয় সৃষ্টি ‘চৌরঙ্গী’ আজও বিশ্বসাহিত্যের আঙিনায় অন্যতম মাইলফলক হিসেবে পরিচিত। এছাড়াও ‘কত অজানা রে’, ‘জন অরণ্য’, ‘সীমাবদ্ধ’ এর মতো উপন্যাসগুলো তাকে অমর করে রাখবে।সাহিত্যজগতে তিনি অসামান্য অবদানের জন্য বহু সম্মান পেয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর ২০২১ সালে তিনি তাঁর ‘একা একা একাশি’ বইটির জন্য লাভ করেন মর্যাদাপূর্ণ সাহিত্য অ্যাকাদেমি পুরস্কার। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সাহিত্যের সঙ্গেই যুক্ত ছিলেন। তার বহু উপন্যাস বড়পর্দায় নিয়ে এসেছেন কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় ও তরুণ মজুমদারের মতো ব্যক্তিত্বরা।সদ্য স্বাধীন কলকাতার সাহেবপাড়ার জীবন, শহরের অন্তর্লীন টানাপোড়েন, মানুষের আশা-আকাঙ্ক্ষা ও বেদনার গল্প। তার অনবদ্য সৃষ্টি ‘চৌরঙ্গী' বাংলা উপন্যাসের ভুবনে এক মাইলফলক। পাশাপাশি ‘কত অজানারে’, ‘সীমাবদ্ধ', ‘জন অরণ্য'-র মতো কালজয়ী রচনা তাকে এনে দিয়েছে অনন্য সম্মান ও জনপ্রিয়তা।তার সাহিত্যজীবনের সূচনা হয় ১৯৫৫ সালে প্রথম বই প্রকাশের মাধ্যমে। অল্প বয়সেই লেখা ‘কত অজানারে’ তাকে বিপুল পরিচিতি এনে দেয়। সেই সাফল্যই যেন তার দীর্ঘ সাহিত্যপথের ভিত মজবুত করে দেয়। বাস্তব জীবনঘনিষ্ঠ কাহিনি, সহজ অথচ গভীর ভাষা ও তীক্ষ্ণ পর্যবেক্ষণশক্তি, এই সব মিলিয়েই শংকরের সাহিত্য হয়ে উঠেছে প্রজন্মের পর প্রজন্মের পাঠকের প্রিয়। শরীরে তিনি আর নেই, কিন্তু তার লেখা বেঁচে থাকবে বাংলা সাহিত্যের ইতিহাসে, পাঠকের ভালোবাসায়।শংকরের একাধিক উপন্যাস বড় পর্দাতেও সাফল্যের সঙ্গে রূপায়িত হয়েছে। কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায় তার সীমাবদ্ধ ও জন অরণ্য উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন। এছাড়া চৌরঙ্গী উপন্যাস থেকেও তৈরি হয় জনপ্রিয় সিনেমা, যেখানে মুখ্য চরিত্র স্যাটা বোসের ভূমিকায় অভিনয় করেন মহানায়ক উত্তম কুমার। এই প্রসঙ্গে শংকর একবার বলেছিলেন, “সত্যজিৎই আমাকে সকলের কাছে পৌঁছে দিয়েছে, ছড়িয়ে দিয়েছে।”জনপ্রিয়তার নিরিখে চৌরঙ্গী এক অনন্য মাইলফলক। ২০১২ সাল পর্যন্ত উপন্যাসটির ১১১তম সংস্করণ প্রকাশিত হয়েছে, যা বাংলা সাহিত্যে বিরল কৃতিত্ব।দুপুরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে সাহিত্যপ্রেমীদের মধ্যে। সহজ-সরল ভাষায় সাধারণ মানুষের অকথিত গল্প শোনানোর যে জাদুকরী ক্ষমতা তার ছিল, তা চিরকাল তাকে পাঠকের মনে বাঁচিয়ে রাখবে।তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিশিষ্ট সাহিত্যিক ও শিল্পীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, “বাংলার প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায় (শংকর) এর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার প্রয়াণে বাংলা সাহিত্য জগতের একটি উজ্জ্বল নক্ষত্রের পতন হল। ‘চৌরঙ্গী' থেকে 'কত অজানারে', 'সীমাবদ্ধ' থেকে ‘জনঅরণ্য'—তাঁর কালজয়ী সৃষ্টিগুলি প্রজন্মের পর প্রজন্ম বাঙালি পাঠককে মুগ্ধ করেছে। তার লেখনীর আধারে উঠে এসেছে  সাধারণ মানুষের জীবনসংগ্রামের না-বলা কথা। বিশেষ করে স্বামী বিবেকানন্দকে নিয়ে তার সুগভীর গবেষণা ও গ্রন্থসমূহ আমাদের কাছে অমূল্য সম্পদ। তার প্রয়াণ আমাদের সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি। আমি তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও অগণিত গুণগ্রাহীকে আমার আন্তরিক সমবেদনা জানাই।”

১ মাস আগে

আবারো পেছাল বইমেলা, স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ

আবারো পেছাল বইমেলা, স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ


আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬ আবারো পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বইমেলা আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। একই সঙ্গে বইমেলায় অংশগ্রহণকারী সব প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা অ্যাকাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সচিব মো. মফিদুর রহমান এবং বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।সভায় অ্যাকাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম আসন্ন বইমেলার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। প্রকাশকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অমর একুশে বইমেলা ২০২৬ আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে। এছাড়া বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে। সেইসাথে যেসব প্রকাশক এখনো স্টল বরাদ্দ নেননি, তারা ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩টার মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের স্টল একই দিন সন্ধ্যা ৬টায় বরাদ্দ দেওয়া হবে।অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মোঃ সেলিম রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

২ মাস আগে

কবি আল মাহমুদের মৃত্যুবার্ষিকী আজ

কবি আল মাহমুদের মৃত্যুবার্ষিকী আজ


দ্রোহ, প্রেম, প্রকৃতি ও প্রার্থনার কবি আল মাহমুদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ রোববার (১৫ ফেব্রুয়ারি)। ২০১৯ সালের এই দিনে সাহিত্যের ষোলকলা পূর্ণ করে তিনি ইন্তেকাল করেন।বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তর হয়ে রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থান, জাতির আত্মপরিচয়ের বিপ্লবী পথ পরিক্রমায় যার কবিতা মুক্তিকামী গণমানুষকে প্রেরণা জুগিয়ে সাহিত্যকে সমৃদ্ধ করেছে, তিনি সবুজের কবি আল মাহমুদ।আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতৃপ্রদত্ত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। তার পিতার নাম মীর আবদুর রব ও মাতার নাম রওশন আরা মীর। তার দাদার নাম আব্দুল ওহাব মোল্লা; যিনি হবিগঞ্জ জেলায় জমিদার ছিলেন।বাংলা ভাষার প্রধানতম এ কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন সামাজিক, সাহিত্যিক সংগঠন নানা প্রোগ্রামের উদ্যোগ নিয়েছে।আল মাহমুদ কেন্দ্রিক সংগঠন ‘কালের কলস’র সম্পাদক আবিদ আজম জানিয়েছেন, কবির মৃত্যুবার্ষিকীর দিনে বাংলা একাডেমির আল মাহমুদ কর্ণারে আজ বিকেলে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যাতে শিল্প-সাহিত্য ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কবির ভক্ত-অনুরাগীরা উপস্থিত থাকবেন।অনুষ্ঠানে কবির জীবন ও কর্মের ওপর আলোচনা ছাড়াও আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশন করবেন সংশ্লিষ্টরা।

২ মাস আগে

শিরোনাম
‘আন্টি’ ডাকায় নার্সের তাণ্ডব: সুনামগঞ্জ সদর হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে চরম অপেশাদার আচরণ ফরিদপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের সব প্রস্তুতি সম্পন্ন দেশের উন্নয়নে পরিকল্পনা আছে, ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর এবারের ঈদে মোশাররফ করিমের নাটক ‘কিপ্টে কারে কয়’ কারিনা ঐশ্বরিয়াকেও ছাড়িয়ে গেলেন আলিয়া চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর আগমনে শুভেচ্ছা জানালেন মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন নওগাঁয় ভালোবেসে বিয়ে, স্ত্রীকে স্টেশনে রেখে গহনা নিয়ে উধাও স্বামী বীরগঞ্জে স্বপ্নসিঁড়ির উদ্যোগে সাড়ে তিনশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চলতি মাসের প্রথম ১৪ দিনেই দেশে রেমিট্যান্স এলো ২ বিলিয়ন ডলার ইরানি হামলায় কাঁপল সৌদিসহ ৪ দেশ, কুয়েতের রাডার ব্যবস্থা ধ্বংস পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পাকিস্তানের ধস ‘আন্টি’ ডাকায় নার্সের তাণ্ডব: সুনামগঞ্জ সদর হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে চরম অপেশাদার আচরণ ফরিদপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের সব প্রস্তুতি সম্পন্ন দেশের উন্নয়নে পরিকল্পনা আছে, ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর এবারের ঈদে মোশাররফ করিমের নাটক ‘কিপ্টে কারে কয়’ কারিনা ঐশ্বরিয়াকেও ছাড়িয়ে গেলেন আলিয়া চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর আগমনে শুভেচ্ছা জানালেন মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন নওগাঁয় ভালোবেসে বিয়ে, স্ত্রীকে স্টেশনে রেখে গহনা নিয়ে উধাও স্বামী বীরগঞ্জে স্বপ্নসিঁড়ির উদ্যোগে সাড়ে তিনশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চলতি মাসের প্রথম ১৪ দিনেই দেশে রেমিট্যান্স এলো ২ বিলিয়ন ডলার ইরানি হামলায় কাঁপল সৌদিসহ ৪ দেশ, কুয়েতের রাডার ব্যবস্থা ধ্বংস পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পাকিস্তানের ধস