২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পাকিস্তানের ধস

২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পাকিস্তানের ধস


সিরিজ নির্ধারণী ম্যাচে ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। ইনিংসের প্রথম তিন ওভারে মাত্র ১৭ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। পরে ৮২ রানে হারায় পাঁচ উইকেট।দারুণ বোলিং করেন বাংলাদেশের পেসাররা। পরপর দুই ওভারে উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। তার শিকার হয়ে ফেরেন ওপেনার শাহিবজাদা ফারহান ও সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে এসে পাকিস্তানের আরেক ওপেনার মাজ সাদাকাতকে ফিরিয়ে দেন তরুণ পেসার নাহিদ রানা। উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি।পরে আব্দুল সামাদ ও গাজী গৌরি চতুর্থ উইকেটে ৬৭ বলে ৫০ রানের জুটি গড়েন। তখন পাকিস্তানের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৬৭ রান। তবে দ্রুতই সেই জুটি ভেঙে দেন নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে পাঠানো হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে দলীয় শতরান পার করে স্বাগতিকরা। পরে দলীয় ১০৫ রানে সাইফ হাসান ৩৬ রান করে আউট হন শাহিন শাহ আফ্রিদির বলে।অন্য প্রান্তে দারুণ ব্যাটিং চালিয়ে যান তানজিদ হাসান তামিম। তাকে সঙ্গ দিচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত, যিনি ২৭ রান করে আউট হন হারিস রউফর বলে।এরপর লিটন কুমার দাসকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন তানজিদ। ইনিংসের ৩৩তম ওভারের শেষ বলে ছক্কা মেরে ৯৮ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তার ইনিংসে ছিল ৭টি ছক্কা ও ৬টি চার। শেষ পর্যন্ত ১০৭ বলে ১০৭ রান করে আউট হন তানজিদ। পরে লিটন দাস ৫১ বলে ৪১ রান করেন। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তাওহীদ হৃদয়। তার ৪৪ বলে ৪৮ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৯০ রান তোলে বাংলাদেশ।

১ মাস আগে

আইসিসির মাসসেরার তালিকায় বাংলাদেশের সোবহানা মোস্তারি

আইসিসির মাসসেরার তালিকায় বাংলাদেশের সোবহানা মোস্তারি


বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটার সোবহানা মোস্তারি। আইসিসির জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ঘোষিত এই তালিকায় তার প্রতিদ্বন্দ্বী আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের পেসার টারা নরিস। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিতেই তিনজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। আইসিসি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।জানুয়ারিতে অনুষ্ঠিত বাছাইপর্বে বাংলাদেশ দলকে অপরাজিত চ্যাম্পিয়ন করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ২৪ বছর বয়সী মোস্তারি। ৬ ম্যাচে ৪৫.৮০ গড়ে ও ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেন তিনি। ব্যাট হাতে ধারাবাহিকতার পাশাপাশি অফ স্পিনে পাপুয়া নিউগিনির বিপক্ষে একটি উইকেটও নেন মোস্তারি।একই টুর্নামেন্টে আয়ারল্যান্ডকে সামনে থেকে নেতৃত্ব দেন গ্যাবি লুইস।৬ ম্যাচে ১২৪.৮৭ স্ট্রাইক রেটে তার রান ২৫১। বাংলাদেশের বিপক্ষে ৭৩ রানের ইনিংস বাছাইয়ে লুইসের সর্বোচ্চ। বাছাই পর্বের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি, করেছিলেন ২৭৬ রান। তার এমন পারফরম্যান্সেই বিশ্বকাপের টিকিট পায় আইরিশরা।যুক্তরাষ্ট্র বিশ্বকাপের টিকিট না পেলেও দলটির বাঁহাতি পেসার টারা নরিসের পারফরম্যান্স ছিল উজ্জ্বল। বাছাইপর্বে ১৫ উইকেট নিয়ে তিনি ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। জানুয়ারিতে খেলা ছয় ম্যাচে তার শিকার ১১ উইকেট। প্রসঙ্গত, ২০২৩ সালের নভেম্বরে নাহিদা আক্তার প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন। এরপর আর কোনো বাংলাদেশি এই স্বীকৃতি পাননি।এখন দেখার অপেক্ষা সোবহানা মোস্তারি এই স্বীকৃতি পান কিনা!

১ মাস আগে

মাতৃভাষা দিবসে যে বার্তা দিয়েছেন সাকিব ও মাশরাফি

মাতৃভাষা দিবসে যে বার্তা দিয়েছেন সাকিব ও মাশরাফি


২১ ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সবার সঙ্গে সঙ্গে ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছেন দেশের ক্রিকেটাররাও।সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা এক ফেসবুক বার্তায় লিখেছেন,‘সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’ আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটার সৌম্য সরকার লিখেছেন, ‘রক্তে লেখা যে ইতিহাস, তা কখনও মুছে যায় না। একুশ আমাদের আত্মমর্যাদা, আমাদের অস্তিত্ব। মাতৃভাষার অধিকার আদায়ের সেই ত্যাগ আজও আমাদের শক্তি দেয়, সাহস দেয়।’তারকা পেসার তাসকিন আহমেদ বলেন, ‘২১ মানে প্রতিবাদ। ২১ মানে আত্মমর্যাদার ঘোষণা। ২১ মানে পৃথিবীর বুকে প্রথম ভাষার জন্য আত্মদান। বাংলা আমার অহংকার, বাংলা আমার পরিচয়।’ একইভাবে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন শরিফুল ইসলাম ও রুবেল হোসেনরা। 

১ মাস আগে

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান


২০২৬ সালের মার্চে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর। আগামী ২৬ মার্চ থেকে শুরু হয়ে এই ফ্র্যাঞ্চাইজি লিগ চলবে ৩ মে পর্যন্ত। দেশের ঘরোয়া এই টুর্নামেন্টের আগে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। আজ শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণায় সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। সব ম্যাচই হবে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এটি হবে ২০২৫ সালের জুলাই মাসের পর পাকিস্তানের বাংলাদেশ সফরের দ্বিতীয়বার। গতবার জুলাইয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতেছিল। অন্যদিকে, গত বছর মে-জুন মাসে বাংলাদেশ পাকিস্তান সফর করেছিল টি-টোয়েন্টি সিরিজে, যেখানে সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান দল ৩-০ তে জয়ী হয়েছিল। এই ওয়ানডে সিরিজ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হবে, কারণ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এটি হবে প্রস্তুতির অংশ। ১১ মার্চ প্রথম ওয়ানডে, একদিন বিরতির পর মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। শেষ হবে ১৫ মার্চের তৃতীয় ও শেষ ওয়ানডে দিয়ে। দিবারাত্রির সব কয়টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে।

১ মাস আগে

বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন সালাউদ্দিন

বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন সালাউদ্দিন

২০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৭:৫০:১৩

যুদ্ধবিধ্বস্ত গাজায় স্টেডিয়াম নির্মাণে ফিফার ৫ কোটি ডলার দেওয়ার ঘোষণা

যুদ্ধবিধ্বস্ত গাজায় স্টেডিয়াম নির্মাণে ফিফার ৫ কোটি ডলার দেওয়ার ঘোষণা

২০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪২:৩৬

ক্রিকেটারদের কার বেতন কত হচ্ছে?

ক্রিকেটারদের কার বেতন কত হচ্ছে?

১৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:১০:০২

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, জানাল আইসিসি

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, জানাল আইসিসি

১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৯:৩৯

নামিবিয়াকে উড়িয়ে সুপার এইটে পাকিস্তান

নামিবিয়াকে উড়িয়ে সুপার এইটে পাকিস্তান

১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৭:০২:২২

বিসিবির নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল: ক্রীড়া প্রতিমন্ত্রী

বিসিবির নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৫৭:৪২

বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে আয়ারল্যান্ড

বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে আয়ারল্যান্ড

১৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৭:২৯:৫৬

নাটকীয় জয়ে সেমিফাইনালের আরও কাছে বাংলাদেশ

নাটকীয় জয়ে সেমিফাইনালের আরও কাছে বাংলাদেশ

১৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৩৫:৫৮

জরুরি কাজে বিসিবি প্রেসিডেন্ট বুলবুলের অস্ট্রেলিয়া গমণ

জরুরি কাজে বিসিবি প্রেসিডেন্ট বুলবুলের অস্ট্রেলিয়া গমণ

১৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫১:৫৩

পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত

পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত

১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৫৬:৩৯

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন শঙ্কা

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন শঙ্কা

১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:১৭:৩০

1–15 / মোট 34টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 3
শিরোনাম
‘আন্টি’ ডাকায় নার্সের তাণ্ডব: সুনামগঞ্জ সদর হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে চরম অপেশাদার আচরণ ফরিদপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের সব প্রস্তুতি সম্পন্ন দেশের উন্নয়নে পরিকল্পনা আছে, ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর এবারের ঈদে মোশাররফ করিমের নাটক ‘কিপ্টে কারে কয়’ কারিনা ঐশ্বরিয়াকেও ছাড়িয়ে গেলেন আলিয়া চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর আগমনে শুভেচ্ছা জানালেন মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন নওগাঁয় ভালোবেসে বিয়ে, স্ত্রীকে স্টেশনে রেখে গহনা নিয়ে উধাও স্বামী বীরগঞ্জে স্বপ্নসিঁড়ির উদ্যোগে সাড়ে তিনশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চলতি মাসের প্রথম ১৪ দিনেই দেশে রেমিট্যান্স এলো ২ বিলিয়ন ডলার ইরানি হামলায় কাঁপল সৌদিসহ ৪ দেশ, কুয়েতের রাডার ব্যবস্থা ধ্বংস পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পাকিস্তানের ধস ‘আন্টি’ ডাকায় নার্সের তাণ্ডব: সুনামগঞ্জ সদর হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে চরম অপেশাদার আচরণ ফরিদপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের সব প্রস্তুতি সম্পন্ন দেশের উন্নয়নে পরিকল্পনা আছে, ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর এবারের ঈদে মোশাররফ করিমের নাটক ‘কিপ্টে কারে কয়’ কারিনা ঐশ্বরিয়াকেও ছাড়িয়ে গেলেন আলিয়া চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর আগমনে শুভেচ্ছা জানালেন মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন নওগাঁয় ভালোবেসে বিয়ে, স্ত্রীকে স্টেশনে রেখে গহনা নিয়ে উধাও স্বামী বীরগঞ্জে স্বপ্নসিঁড়ির উদ্যোগে সাড়ে তিনশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চলতি মাসের প্রথম ১৪ দিনেই দেশে রেমিট্যান্স এলো ২ বিলিয়ন ডলার ইরানি হামলায় কাঁপল সৌদিসহ ৪ দেশ, কুয়েতের রাডার ব্যবস্থা ধ্বংস পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পাকিস্তানের ধস