নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:২০
ব্যারিস্টার কায়সার কামাল।
ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
রাজধানীর জাতীয় সংসদ ভবন–এ অনুষ্ঠিত অধিবেশনে সভাপতিত্ব করেন প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, ডেপুটি স্পিকার পদে একমাত্র মনোনয়ন পেয়েছেন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
সভাপতি জানান, কায়সার কামাল এই দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন। পরে ডেপুটি স্পিকার পদে তার নাম প্রস্তাব করেন সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার এবং প্রস্তাবটির সমর্থন জানান সংসদ সদস্য আশরাফউদ্দিন।
প্রস্তাবটি সংসদে উত্থাপন করা হলে কণ্ঠভোটে ‘হ্যাঁ’ সূচক ভোটে তা গৃহীত হয়। এর ফলে ব্যারিস্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন।