24 C
Dhaka
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
আরও

    মিশর ও ইথিওপিয়ার বিরোধ মেটাতে মধ্যস্থতা করতে চান ট্রাম্প

    এই বিভাগের আরও খবর

    রাশিয়া–ইউক্রেন যুদ্ধ: ১৪২৮তম দিনের প্রধান ঘটনাসমূহ

    যুদ্ধ ও নিরাপত্তা পরিস্থিতিইউক্রেনের খেরসন অঞ্চলের দিনিপ্রোভস্কি জেলায় রুশ...

    নতুন রাজনৈতিক দল ‘এনপিএ’ নিয়ে শাহেদ আলীর বিস্ফোরক মন্তব্য

     ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’ (এনপিএ) নামে একটি নতুন রাজনৈতিক...

    অনির্বাণের পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন দেব

    রাজনৈতিক স্যাটায়ারধর্মী গান গেয়ে সম্প্রতি আলোচনার কেন্দ্রে টলিউড অভিনেতা...

    টেকনাফ থেকে সেন্ট মার্টিন, বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ২ নারীসহ ৩৫ সাঁতারু

    কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত...

    উত্তরার অগ্নিকাণ্ড: পরিবারের তিনজনের মরদেহ একই কবরস্থানে দাফন

    রাজধানীর উত্তরা আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের মধ্যে ময়মনসিংহের...

    নীল নদের পানি বণ্টন নিয়ে মিশর ও ইথিওপিয়ার মধ্যে চলমান বিরোধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

    শুক্রবার (১৬ জানুয়ারি) মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে লেখা এক চিঠিতে ট্রাম্প বলেন, ‘নীল নদের পানি ভাগাভাগি নিয়ে মিশর ও ইথিওপিয়ার মধ্যে বিরোধের একটি দায়িত্বশীল ও স্থায়ী সমাধান নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা পুনরায় শুরু করতে আমি প্রস্তুত।’

    চিঠিটি ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেন।

    গত ৯ সেপ্টেম্বর ইথিওপিয়া আনুষ্ঠানিকভাবে গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম (জিইআরডি) উদ্বোধন করে। নীল নদের উজানে অবস্থিত এই বিশাল বাঁধটি মিশরে ব্যাপক অসন্তোষের সৃষ্টি করেছে।

    ১২০ মিলিয়নের বেশি জনসংখ্যার দেশ ইথিওপিয়া নীল নদের একটি উপনদীতে নির্মিত প্রায় ৫ বিলিয়ন ডলারের এই বাঁধকে তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে।

    অন্যদিকে, মিশরের দাবি, এই বাঁধ আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করছে এবং এর ফলে দেশটি খরা ও বন্যা—উভয় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। তবে ইথিওপিয়া এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

    এর আগে ট্রাম্প একাধিকবার মিশরের প্রেসিডেন্ট আল-সিসির প্রশংসা করেছেন। গত অক্টোবরে গাজা সংকটসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের সময় মিশর সফরেও তিনি আল-সিসির প্রতি সমর্থন প্রকাশ করেন। প্রকাশ্য বক্তব্যে ট্রাম্প নীল নদের পানি নিয়ে কায়রোর উদ্বেগের প্রতিও সহমত জানিয়েছেন।

    সাম্প্রতিক খবর